এরপর ভিরগিল ফন ডাইক ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন। প্রথমার্ধে ৫ গোলে পিছিয়ে থাকা বোর্নমাউথের দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ৪৬ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো। ৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।



























