০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় গোতগাঁওয়ের রঙিন পবন বিজয়ী

  • Update Time : ১০:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামবাসীর উদ্যােগে মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় বাদাউড়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা ১০টি নৌকা দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁওয়ের রঙিন পবন, ২য় স্থান অর্জন করে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ের বীর পবন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সমাজসেবক আব্দুল আজিজ। নৌকা বাইচ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন জগন্নাথপুর পৌরসভার জনন্দিত মেয়র আক্তারুজ্জামান আক্তার, বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক প্রমূখ। এসময় বিপুল সংখ্যক জনতার ঢল ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় গোতগাঁওয়ের রঙিন পবন বিজয়ী

Update Time : ১০:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২