০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

  • Update Time : ০৫:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এক ব্যক্তির ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা পুলিশ জব্দ করেছে। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। ৮ আগস্ট (সোমবার) দুপুরে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ফাজিলচিশত এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিজ্ঞপ্তিতে জানান, সিলেট আখালিয়া এলাকার বাসিন্দা আব্দুন নুর (৫২) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাজিলচিশত এলাকা দিয়ে যাওয়অর সময় ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে আব্দুন নুরের সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়া যায়। পরদিন (৯ আগস্ট) এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন আব্দুন নুর। পরে এয়ারপোর্ট থানা পুলিশ সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকা থেকে মঙ্গলবার দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার দুজন হচ্ছেন- ওই এলাকার মৃত তেরা মিয়ার ছেলে মো. রাশেদ (৩৬) ও জালালবাদ থানার ধন্ডারচর গ্রামরে মৃত চাঁন মিয়ার ছেলে মো. নেছার (৩৫)। এসময় তাদের কাছ থেকে আসামি রাশেদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার (১০ আগস্ট) আদালতে প্রেরণ করে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

Update Time : ০৫:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২