সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
- Update Time : ০৯:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা। রোববার (৭ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক নজির হোসেন লাহিন ও সদস্য মাসুম আহমদ মিলাদ। দুজনই কেন্দ্রীয় সহ সম্পাদক ও সদস্য হয়ে সিলেটে প্রথম এসে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ বিষয়ক উপ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ফায়সাল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মঞ্জুর মোর্শেদ অসীম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক আব্দুর রাকিব মামুন, সাবেক সদস্য সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শামসুর রাহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শাহাদাত হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহেল আহমেদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেদ মিয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান হোসাইন, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সায়মন ইসলাম, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহেদ হাসান, ৩ নং কাজল শা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


























