০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে শোকাবহ আগষ্ট মাসের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ আগষ্ট) দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক হেলালুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২