যোগাযোগ মন্ত্রীর কাছে মাওলানা ইমরান আহমদের মেইল প্রেরণ
- Update Time : ১২:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মাননীয় মন্ত্রী!
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আসসালামু আলাইকুম,
পত্রের শুরুতেই আপনার কর্মময় ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। বর্তমান সরকারের যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহনের পর থেকেই আপনার বলিষ্ঠ নেতৃত্ব, কর্মনিষ্টা ও সর্বোপরি কঠোর পরিশ্রম দেশে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত করেছে। যার সুফল ইতিমধ্যে দেশের জনসাধারন ভোগ করছে। আমরা আরোও আশাবাদী হই, যখন দেখি পদ্মা সেতুর মতো বড় প্রকল্প আপনার সুযোগ্য নেতৃত্বে বাস্তবায়ন হতে যাচ্ছে,এর সুফল কিছুদিনের মধ্যেই দেশের জনসাধারন ভোগ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আপনার দায়িত্ব থাকাকালীন সময়ে আমাদের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রতিটি রাস্তার বেহাল দশা যা ভাষায় বর্ণনাতিত। বিশেষকরে জগন্নাথপুর বাজার থেকে কেউনবাড়ী বাজার পর্যন্ত ১৩.০০ কিঃমিঃ রাস্তা, যা সিলেটের সাথে জগন্নাথপুরের একমাত্র যোগাযোগের রাস্তা।কিছু বৎসর যাবত অত্যন্ত শোচনীয় এবং একেবারেই চলাচলের অনুপযোগী। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাগুলি যেমন ভবেরবাজার থেকে নয়াবন্দর বাজার পর্যন্ত ৯.০০ কিঃমিঃ,জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে লাউতলা বাজার পর্যন্ত ১৫.২২ কিঃমিঃ,কেশবপুর থেকে এরালিয়া বাজার পর্যন্ত ১০.০০ কিঃমিঃ,জগন্নাথপুর থেকে রানীগঞ্জ বাজার পর্যন্ত ১০.০০ কিঃমিঃ,জগন্নাথপুর থেকে ভুরাখালী পর্যন্ত ৮.০০ কিঃমিঃ এবং জগন্নাথপুর থেকে কাতিয়া পর্যন্ত ১৫.০০ কিঃমিঃ রাস্তা এমন পর্যায়ে পৌছেছে যে, প্রতিদিনই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন গুলির দুর্ঘটনার সংবাদ শুনতে হয়। আমরা ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপনার কাছে চারটি খোলা চিঠি লিখেছি যা আপনি হয়তো পড়েছেন এবং ভাগ্যহত জগন্নাথপুর বাসীর মনোকষ্ট ও প্রত্যাশা বুঝতে পেরেছেন। আগামী ১৪ ই জানুয়ারী আপনি যে রাস্তা দিয়ে আসবেন তাড়াহুড়ো করে সে রাস্তাটি সংস্কার করে আপনার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানি আপনার সময়ের মূল্য অনেক। তারপরও আপনি প্রধান দুটি রাস্তা জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ সদরের সাথে যোগাযোগের একমাত্র যে রাস্তা সেই রাস্তায় ছয়টি ব্রীজ রয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ। ছয়টি ব্রীজের পাশেই সাইনবোর্ডে লেখা আছে সাবধানে চলাচল করুন। বাস্তবে ব্রীজ গুলি এতোই ঝুকিপূর্ণ যে, যেকোন মূহুর্তে প্রাণহানি ঘটতে পারে এবং জগন্নাথপুর থেকে কেউনবাড়ী বাজার পর্যন্ত যে রাস্তা সেটি সিলেটের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সেই রাস্তায় এতো বড় বড় গর্ত যা আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস-ই করতে পারবেন না। তাই বিনীত অনুরোধ এ দুটি রাস্তা স্বচক্ষে দেখে যাবেন।
জগন্নাথপুরবাসী যুগ যুগ আপনার মতো সাহসী সন্তানের পথ চেয়ে আছে।
আমরা কি এই দুর্ভোগ থেকে পরিত্রান পাবো ?আমাদের প্রত্যাশার প্রতিফলন কি ঘটবেনা? আমরা আশায় আশাবাদী।স্বপ্ন দেখছি নতুন সুর্যোদয়ের।
আপনার সার্বিক মঙ্গল কামনায় জগন্নাথপুর বাসীর পক্ষে
ইতি
মাওলানা ইমরান আহমদ
পিতাঃ-মাষ্টার আব্দুল খালিক
গ্রামঃ-মক্রমপুর
পোঃ-রসুলগঞ্জ বাজার,
উপজেলাঃ-জগন্নাথপুর।
জেলাঃ-সুনামগঞ্জ,
বিভাগঃ-সিলেট।
মোবাইল ০১৭১১৩১৮২৩৯


























