ছাতকে বিলের পানিতে ডুবে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
- Update Time : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বিলের পানিতে ডুবে আরিফ উদ্দিন (২৩) ও মাহবুবুর রহমান(৩৫) নামের দু’ ব্যাক্তির মৃত্যু হয়েছে। আরিফ উদ্দিন কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও মাহবুবুর রহমান পৌরসভার গনক্ষাই মহল্লার মদরিছ মিয়ার ছেলে। আরিফ উদ্দিন পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জের জুগিরগাঁও বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। রাত ৯ টার দিকে পরিবারের লোকজন ওই বিলের পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য সায়েম আহমদ জাবেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার বিকেলে ছাতক পৌরসভার গনক্ষাই এলাকায় তারা বিল থেকে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গনক্ষাই গ্রামের পাশে তারা বিলে মাছ ধরতে যায় মাহবুবুর রহমান। বিকেলের দিকে ওই বিলে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন। ছাতক পৌরসভার কাউন্সিলর রশিদ আহমদ খছরু বিষয়টি নিশ্চিত করেছেন।





























