ছাত্র মজলিস সিলেট জোনের দ্বিমাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি- মাসিক জোনাল দায়িত্বশীল সভা মঙ্গলবার (২৬ জুলাই) সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সিলেট জোন পরিচালক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক এমাদ উদ্দিন। শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খান, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, মৌলভীবাজার শহর সেক্রেটারি আশরাফ উদ্দিন শফি, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি ইমদাদুল হক ইমরান, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান খাঁন, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আনিসুর রহমান, সিলেট মহানগর বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সুহান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান,পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান, শাবিপ্রবি বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা অফিস সম্পাদক সালমান আহমদ প্রমুখ।


























