০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে এনজিও পদক্ষেপ

  • Update Time : ১২:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :: বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প কর্মসুচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে সদর উপজেলার সদরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬ জুলাই মঙ্গলবার দিনব্যাপি এলাকার পশ্চিম সদরগড়, আমিরপুর, কুরুতলাসহ ৫টি গ্রামের হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, ও ডায়াবেটিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ শফিকুল ইসলাম ও পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ নবী স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। এছাড়াও পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার সিনিয়র ব্যবস্থাপক গোলাম এহিয়া, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজা, সাংবাদিক বাউল আল-হেলাল,সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আফসান পারভেজ,সদরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমীন মজুমদার,সহকারী শিক্ষক দীপ্তিরানী দাশ, নুরুল ইসলাম, হারুন রশিদ, আকলিমুন নেছা,পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার মোঃ কামরুজ্জামান, সুরমা ব্রাঞ্চের ম্যানাজার মোঃ বাদল হোসেন, সমৃদ্ধি কর্মসুচির সমাজ উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মোঃ জাহিদুল ইসলাম, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি। এ ধরনের ৫১ টি ক্যাম্প ইতিপূর্বে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন,কর্মসূচীটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। বৈরী আবহাওয়া ও চলমান বন্যার মধ্যেও সাধারন মানুষ ক্যাম্পে এসে স্বশরীরে হাজির হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে এনজিও পদক্ষেপ

Update Time : ১২:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২