গাঁজাসহ দুইজন গ্রেফতার
- Update Time : ১২:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে ও এএসআই মোফাজ্জল সহ একদল পুলিশ অভিযান চালিয়ে মিরাশী ইউনিয়নস্থ ময়নাবাদ জনৈক খুর্শেদ আলীর বসতঘরের খাটের নিচে ২ টি কুড়ার বস্তার ভিতরে রক্ষিত ৪ টি বান্ডিলের প্রতিটি তে ৫ টি প্যাকেট ১ কেজি করে প্রতি বান্ডিলে ৫ কেজি করে ৪ টি বান্ডিলে ২০ কেজি গাঁজাসহ আবু বক্কর (২৬) কে আটক করা হয়। আটক আবু বক্কর সাং চন্দনা এলাকার আব্দুল গফুরের পুত্র। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এদিকে শুক্রবার (২২ জুুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্দিউরা গ্রামের জনৈক মাতিন খন্দকার এর দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ আঃ বাছির(৩৪), কে আটক করা হয়েছে। আটক বাছির জগদীশ পুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র এসম। তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।





























