ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
- Update Time : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুরে বাস, মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক মাইক্রাবাসটিকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।


























