১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার- ৩
- Update Time : ০৩:০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার এজাহার নামীয় আসামিসহ তিন আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সৈযদপুর-শাহারপাড়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের রহমত আলীর ছেলে ইমান আলী (৩৬), ইমান আলীর ছেলে মোঃ জাবেদকে (২০) গ্রেফতার করা হয়েছে। এদিকে অপর এক অভিযানে উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এনামুল হক এনামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার (১৫ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


























