বানিয়াচংয়ে কৃষক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প
- Update Time : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে কৃষক দলের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ৩০০ থেকে ৩৫০ জন রোগীকে চিকিৎসা নিয়েছেন। এসব রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সমীর কুমার দেবনাথ, ফিজিশিয়ান সালেহুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষক দলের আহবায়ক জুলফি খান তিতু, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, মুকিত খান, সরোয়ার হোসেন সিদ্দিকী এবং সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুল, বানিয়াচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর, ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন স্বপন, যুক্তরাষ্ট্র বিএনপি’র শ্রম-বিষয়ক সম্পাদক আব্দুল হাই কয়েস, ২ নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন উর রশীদ লস্কর, একই ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক হানু মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মন্টু মিয়া, যুবদল সদস্য মাছুম মিয়া প্রমুখ।


























