সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে : মুহিবুর রহমান মানিক
- Update Time : ১২:২৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার সরকার বন্যার্তদের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ ক্রে যাচ্ছে। সরকারের পাশাপাশি ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকেও মানবতার সেবায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব। এই সংকটকালীন মূহুর্তে ছাতক সিমেন্ট কোম্পানি সিবিএ নেতৃবৃন্দরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। সুনামগঞ্জের ছাতকে মঙ্গলবার (২৮জুন) সকালে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি সিবি’এর উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অমল কৃষ্ণন বিশ্বাস, জিএম (প্রশাসন) সাইফুল ইসলাম, সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরী, সিবিএ সেক্রেটারি আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম কিরন, বাবুল রায়, আনিছুর রহমান চৌধুরী সুমন, সাদমান মাহমুদ সানী, মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, নুরেছা বেগম, সিসিএফ ইন্সটিটিউট এর সভাপতি দ্বিজবর মজুমদার, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সমবায় সমিতির সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।





























