স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় পুলিশ বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র প্রান্ত দেব (১৭)। পুলিশ জানায়, বাসায় কেউ না থাকা অবস্থায় রোববার দুপুরের কোনো এক সময়ে রান্না ঘরের চালার পালার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রান্ত দেব। বিকেলে বাসার অন্যরা বাড়ি এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে রান্না ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ এসে প্রান্ত দেবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে প্রান্তের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


























