০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ভবের বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
- Update Time : ০৯:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ভারতে মহানবী হযতর মুহাম্মদ (সা.) এর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার জামেয়া ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর দারুল হাদিস মাদরাসা ও তৌহিদী জনতার উদ্যােগে রোববার (১২ জুন) বাদ আছর মাদ্রাসা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সহ-সভাপতি হাজী আলা মিয়া, মাওলানা আবু নছর, সমাজসেবক, শিক্ষানুরাগী শাহিনুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সুহেল আহমদ চুনু, হারুন মিয়া, হাসান আলীসহ তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।


























