১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী হাসপাতালে

  • Update Time : ০৩:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দিরাইয়ে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পূর্বে একই ক্লাসের দুই ছাত্র এক সিটে বসার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের বেত্রাঘাতে গুরুত্বর আহত তামিম রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৮ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে বেদম বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে। আহত শিক্ষার্থীর নাম তামিম রহমান সে টংগর গ্রামের কৃষক সেলু মিয়ার ছেলে। অন্য শিক্ষার্থী রিয়াজুল ইসলাম সে একই গ্রামের গোলাম মর্তূজার ছেলে। তারা দুইজনেই আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। জানা যায়, গত বুধবার টংগর গ্রামের কৃষক সেলু মিয়ার ছেলে তামিম রহমান ও একই গ্রামের গোলাম মর্তূজার ছেলে রিয়াজুল ইসলাম অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। সকাল ১০টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পূর্বে তামিম ও রিয়াজুল একই সিটে বসার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক লুৎফুর রহমান তামিম ও রিয়াজুলকে বেধরক প্রহার করেন। তামিমের পিতা সেলু মিয়া বলেন, তামিম প্রথমে আমাদের কিছু জানায় নি। ব্যথা সইতে না পেরে পরের দিন হাইমাউ করে কান্নাকাটি শুরু করে। তার মাথায় ফাটাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম দেখতে পাই। পরে তামিমের কাছ থেকে ঘটনা জানি। রিয়াজুলের পিটে ও হাতে জখম রয়েছে। তাকে নিয়ে হাসপাতালে আসি। তিনি বলেন, ছাত্র অন্যায় করলে শিক্ষক শাসন করতে পারেন। তবে এভাবে মাথায় আঘাত করে ফাটিয়ে দিতে পারেন না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, ওরা (আহত ছাত্র) দুষ্টামি করছিল। আসন পরিবর্তন করেছিল। ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। যারা আক্রান্ত তাদের দেখতে হাসপাতালে গেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, সুষ্ঠু তদন্তের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী হাসপাতালে

Update Time : ০৩:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২