১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব নবী (সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ- সমাবেশ

  • Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভারতের বিজেপির মুখপাত্র ”নুপুর শর্মা” ও ”নবীন কুমার জিন্দাল” কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়েসা (রাঃ) কে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র মজলিস। শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোন তত্ত্বাবধায়ক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। এসময় তিনি ভারতীয় পণ্য বর্জন এবং বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহবান জানান। শাখা সেক্রেটারি ইমরুল কায়েস নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি সাইফুল ইসলাম জলিল, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, পশ্চিম জেলা সভাপতি মোজাম্মিল হক, প্রাক্তন সভাপতি ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি সাদিকুর রহমান, শাবিপ্রবির সাবেক সভাপতি খসরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি ইমদাদুল হক ইমরান, শাবিপ্রবির প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান মিয়া, বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্ব নবী (সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ- সমাবেশ

Update Time : ০৭:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২