১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালুর লালসার শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা

  • Update Time : ০৪:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: খালুর লালসার শিকার হয়ে এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ‘ধর্ষক’ খালু আব্দুর রউফকে (৪৫) আটক করেছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস। আটককৃত আব্দুর রউফ বড়ইউড়ি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে। আব্দুর রউফ ওই স্কুলছাত্রীর সম্পর্কে খালু। পুলিশ জানায়, উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া এলাকার জনৈক বাসিন্দার স্ত্রী মারা যাওয়ার পর তার স্কুল পড়ুয়া কন্যাকে একই উপজেলার ছোট বড়ইউড়ি মহিলা মাদ্রাসায় লেখাপড়ার জন্য ভর্তি করেন। পরে তিনি পারিবারিক সমস্যার কারণে বড়ইউড়ি গ্রামের বাসিন্দা ওই শিক্ষার্থীর আপন খালু আব্দুর রউফের বাড়িতে থাকার ব্যবস্থা করেন। ওই মেয়েটির উপর কুনজর পড়ে তার খালুর। এক পর্যায়ে আব্দুর রউফ ওই স্কুলছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই স্কুলছাত্রীর পিতা বিষয়টি পুলিশকে অবগত করেন। এরই প্রেক্ষিতে বুধবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালুকে আটক করে থানায় নিয়ে আসে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালুর লালসার শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা

Update Time : ০৪:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২