১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

  • Update Time : ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাবার সঙ্গে অভিমান করে পলি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ করেছে তার পরিবার হবিগঞ্জের চুনারুঘাটে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলি আক্তার উপজেলার কাটুয়ামারা গ্রামের আব্দুল আলীর মেছে। সে স্থানীয় গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। জানা যায়, পলি আক্তারের মা রুবিনা আক্তার প্রায় ৩ মাস আগে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর বাড়িতে টাকা পাঠানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এরই জের ধরে সম্প্রতি আব্দুল আলী তার স্ত্রী রুবিনাকে তালাক দিয়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে পলি আক্তারের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষোভে অভিমানে পলি সকলের অগোচরে গিয়ে বিষপান করে। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, আব্দুল আলীর ৩ মেয়ের মধ্যে পলি ছিল সবার ছোট। অন্য দুই বোনের বিয়ে হয়ে গেছে। ঘটনার পর থেকেই আব্দুল আলী গা ঢাকা দিয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

Update Time : ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২