ছাতকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জেরর ছাতকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বাগবাড়িস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে বাদ আসর ছাতক কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেছেন, ঈমাম ও খতিব আলহাজ্ব, মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন ও উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আলী আজগর খান। দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাকী বিল্লাহ ‘র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবিদুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তোফায়েল খান বিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুলেমান মিয়া, হিফজুর রহমান সাজন, খলিলুর রহমান, হেলাল আহমদ, আশরাফুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামছু মিয়া, আলাল আহমদ, মতিউর রহমান মতি প্রমুখ। এ সময় বিএনপি নেতা সাবেক মেম্বার আজর আলী, সাবেক মেম্বার বাবুল মিয়া, লালা মিয়া মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুন, এনামুল খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হক, জিয়াউর রহমান, সুহেল আহমদ, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, মানিক মিয়া, আল- আমিন, জাহাঙ্গীর আলম, রেজাউল হক, শামীম আহমদ, কামাল আহমেদ, রাজু আহমদ, লাল মিয়া, জাবেদ মিয়া, সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।





























