০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে গভীর রাতে ডাকাতদের হানা, গ্রেফতার ৪

  • Update Time : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় চারজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মো. মানিক মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ গ্রামের মো. মাইন উদ্দিন ওরফে মঈনুদ্দিনের ছেলে মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল আহমদ (২৪), বিশ্বনাথ উপজেলার বৈরাগী মাঝপাড়া গ্রামের হাছন আলীর ছেলে আরব আলী (২৮) ও তার ভাই জীবন মিয়া (২০) এবং বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মহিবুর রহমান (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি লোহার চিরাপাঞ্জা, একটি কাচি ও একটি রড জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, স্থানীয়রা আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই চার ডাকাতকে গ্রেফতার করে নিয়ে আসি। পরে তাদের বিরুদ্ধে মামলা (নং-১৬) দায়েরপূর্বক আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে গভীর রাতে ডাকাতদের হানা, গ্রেফতার ৪

Update Time : ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২