জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার- ৪
- Update Time : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নিদেশে পৃথক অভিযান চালিয়ে ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ ইকবাল হোসেন এমরানকে (২০) ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। থানার এসআই মোঃ আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মৃত আনফর উল্ল্যাহর ছেলে সিআর-৭৪/২০২২ এর মামলার আসামী মোঃ রাকিব আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের মৃত আঃ করিমের ছেলে সিআর-৭৪/২০২২ এর মামলার আসামী মোঃ আঃ রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এএসআই মহিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আনফর উল্ল্যাহর ছেলে সিআর-৭৪/২০২২ এর মামলার আসামী মোঃ হাফিজুর রহমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে। পুলিশের পৃথক অভিযানে ৪ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


























