আর্তমানবতার সেবায় অংশ গ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০৩:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সিলেট জামেয়া মাদানিয়ার মুহাদ্দিস, লেখক- গবেষক, কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, মানুষ ও পশুর মধ্যে পার্থক্য হচ্ছে অন্যের বিপদে এগিয়ে আসা।পশুর পাশে পশু মারা গেলেও পশু খাবার গ্রহনে ব্যস্ত থাকে কিন্তু মানুষ অপরের সাহায্যে এগিয়ে আসে। এটাই আর্তমানবতার সেবা। মানবতার সেবায় এগিয়ে আসা সৌভাগ্যের ব্যাপার। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের সেবা মুলক সংগঠন বাসমাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ওসমানী নগর থানার তাজপুর, লামা তাজপুর এলাকার বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ পুর্ব আলোচনায় উপরোক্ত কথা বলেন। তিনি বাসমাহ ফাউন্ডেশন নেতৃবৃন্দের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে বলেন, সিলেটবাসীর দুর্যোগকালীন সময়ে বাসমাহ ফাউন্ডেশনের ভুমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ত্রান বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করায় জাতীয় কবি, সিলেটের অহংকার মাওলানা মুসা আল হাফিজ ও তার সহোদর জাতীয় ইসলামী শিল্পী মাওলানা ইসহাক আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানান। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আলেম মাওলানা লুৎফর রহমান কাসেমীর প্রতি বিশেষ মুবারকবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মব্যস্ত জীবনে ও তিনি এলাকাবাসীর সেবায় ফিকির করে যাচ্ছেন। বিকাল তিনটায় তাজপুর শাহ বাড়ি আঙ্গিনায় দু’শতাধিক বন্যার্ত বিপন্ন মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়।হযরত মাওলানা শাহ আব্দুল কাইয়ুম রহ জনকল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে বাসমাহ ফাউন্ডেশনের পক্ষ হতে মাওলানা ইসহাক আলমগীর উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনপ্রিয় আলোচক মাওলানা আব্দুল্লাহ মনসুর, লেখক মাওলানা সাইফ রহমান, জনকল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সমাজসেবক শাহ ইয়াহয়া, স্থানীয় ইউ,পি সদস্য শাহ ইসমাইল আলী, শেরপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ রুম্মান, শাহ তাজউদ্দীন রহঃ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাহ আদিব, মাওলানা হাফেজ শাহ সাকিব, শাহ রাগিব আহমদ উসামা প্রমুখ।


























