০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী নগরে বন্যার্ত মানুষের মধ্যে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার বন্যা দূর্গত বুরুঙ্গা বাজার ইউনিয়নে জেলা প্রশাসন সিলেট এর পক্ষ থেকে ১০০টন শুকনো খাবার (চাল) বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিলণ কান্তি রায়, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আখলাকুর রহমান, সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান, সহকারী(২) অসিত রঞ্জন দেব, বুরুঙ্গা ইউনিয়ন কৃষি অফিসার জাহিদ, বুরুঙ্গা বাজার ইউপি সদস্য ছালিকুর রহমান ছালিক, আতিকুর রহমান, আব্দুল মুমিন,মেনন দেব, সংরক্ষিত সদস্য স্বপ্না বেগম, কৃষ্ণা রানী, কল্পনা রাণী, সাংবাদিক ফজলু মিয়া, হিসাব সহকারী চয়ন সুত্রধর প্রমূখ।


























