০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মজলিস কর্মীদেরকে জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে- সাইফুল ইসলাম জলিল

  • Update Time : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আজ জুলুম, দুর্নীতি, রাহাজানি জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে এর থেকে উত্তরণের জন্য সাধারণ ছাত্র জনতাকে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তুলার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে ছাত্র মজলিস কর্মীদেরকে জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র মজলিস সিলেট মহানগরীর বিমানবন্দর থানা শাখার উদ্যােগে শুক্রবার (২০ মে)  শাখার অস্থায়ী কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্য ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল এসব কথা বলেন। শাখার সভাপতি মীর মাসরুর আবিদের সভাপতিত্বে শাখার বায়তুলমাল সম্পাদক ইশমাম আহমদের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন ছাত্র মজলিস বিমানবন্দর থানা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক সম্পাদক সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জালালাবাদ থানার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সংগঠনের জালালাবাদ থানার সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল বিভাগের সাবেক বায়তুলমাল সম্পাদক শাহ এমদাদুল হক রুবেল, তানযীমুল হক চৌধুরী, শাফি বক্স প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিস কর্মীদেরকে জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে- সাইফুল ইসলাম জলিল

Update Time : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২