গোয়াইনঘাটে বাড়ছ পানি, ডুবছে বাড়িঘর, আতঙ্কে মানুষ
- Update Time : ০৫:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাটে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি দিকে যাচ্ছে। নদ-নদীর পানি বেড়ে গিয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে উপজেলার হাহারও মানুষের বসতবাড়ি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানিমগ্ন হয়েছে। এতে গবাদিপশু নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন। পানি বেড়ে যাওয়ায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে সঙ্গে উপজেলা সদরের আর সড়কপথে সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বাসিন্দারা জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি জাফলং এলাকার পিয়াইন নদী এবং সারি নদী দিয়ে এলাকায় ঢুকছে। এতে উপজেলার লেঙ্গুড়া, রুস্তমপুর, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, নন্দীরগাঁও, ডৌবাড়ি, ফতেহপুর, তোয়াকুল, গোয়াইনঘাট সদরসহ বেশিরভাগ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। যার কারণে উপজেলা সদরের সঙ্গে জেলা শহরে যাতায়াতের দুটি সড়ক সারী-গোয়াইনঘাট ও সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


























