ছাতক-দোয়ারা ফোরামের ঈদ পুনর্মিলনী সম্পন্ন
- Update Time : ০২:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সিলেটে অবস্থানরত ছাতক দোয়ারাবাসীর সামাজিক সংগঠন ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ই মে) সিলেট নগরীর মদিনা মার্কেটে একটি অভিজাত রেস্টুরেন্টে ফোরামের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ইসলামী সেন্টারের পরিচালক মাওলানা তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দনগড় ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা জুবায়ের আহমদ কুরসি, ফোরামের সহ-সভাপতি সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আলাউর রহমান আলাল, মাওলানা আব্দুল লতীফ, ফোরামের সহকারী সেক্রেটারী এনামুল হক রুবেল, ইঞ্জিনিয়ার জাফর আলী, নজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা রুহেল আহমদ। এসময় আরোও উপস্থিত ছিলেন, ওলিউর রহমান অলিউর রহমান সাদ্দাম, এখলাছুর রহমান আবিদ, আবুল খয়ের, সাংবাদিক আবু জাবের, শাহ ওবায়দুর রহমান, সাইদুজ্জামান, মাওলানা আব্দুল হক, কুতুব উদ্দিন।





























