প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার প্রেমিকা
- Update Time : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ঢাকা থেকে চুনারুঘাটে প্রেমিকের সাথে দেখা করতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীকে উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই তরুণী ময়মনসিংহ এলাকার বাসিন্দা এবং সে ঢাকায় বসবাস করতো বলে জানা গেছে। জানা যায়, মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় সাগর নামে এক যুবকের সাথে। দীর্ঘদিন ফোনে কথা হয় এবং একজন আরেকজনকে ইমুতে দেখে পছন্দ করে। অবশেষে সাগর তাকে বিয়ের প্রলোভন দিয়ে শায়েস্তাগঞ্জ নিয়ে আসে গত বুধবার রাতে। ওই তরুণী শায়েস্তাগঞ্জ আসার পর সাগরের সাথে পুরাসুন্দা একটি পাহাড়ে বেড়াতে যায়। সেখানে চারজন মিলে তাকে গণধর্ষণ করে। পরে বাগানে ফেলে পালিয়ে যায় তারা। পরে কয়েকজন লোক দেখে তাকে উদ্ধার করে। এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


























