১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্র মজলিস মদন মোহন কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : ০৪:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মদন মোহন কলেজ শাখার উদ্যােগে বুধবার ২৫ রমজান (২৭এপ্রিল) মহানগর মজলিস কার্যালয়ে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র মজলিস মদন মোহন কলেজ শাখার সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল। শাখার সেক্রেটারি মিছবাহ আহমদ জয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট পূর্ব জেলার সভাপতি রুহুল আমিন, শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি ইমদাদুল হক ইমরান, সিলেট মহানগরীর প্রশিক্ষন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোতোয়ালী পূর্ব থানার সভাপতি ফেদাউর রহমান আল আমিন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামনুন চৌধুরী, মদন মোহন কলেজ শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, মিজানুর রহমান, সাকিব আহমদ চৌধুরী, শাহীন আহমেদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ছাত্র মজলিস মদন মোহন কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২