০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার মাহফিলে হামলা, ৩৪ জনকে আসামি করে মামলা

  • Update Time : ০৩:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ইফতার মাহফিলে হামলার ঘটনানায় ৩৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিমুজ্জামান জনি। খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তিসহ ৩৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।মামলার বাদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিমুজ্জামান জনি। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলার অন্য আসামিরা হলেন- সিটি কলেজ ছাত্রদল আহ্বায়ক মো. রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আশিকুর রহমান অনি, কিমিয়া সাদাত, কমার্স কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মাহমুদ নিবিড়, রিয়াজ মোল্লা, মাসকুর রহমান ফ্রান্স, মেহেদী হাসান, জেলা ছাত্রদল নেতা মো. অনিক আহমেদসহ অজ্ঞাতা ২০-২৫ জন। যুবদল নেতার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল খুলনা ক্লাবে জেলা বিএনপির ইফতার মাহফিলের পর পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় নাদিমুজ্জামান জনি তাদের বাধা দিলে তাও ওপর হামলা করা হয়। এ সময় জনির সঙ্গে থাকা তায়েফ উদ্দিন দারা, ওয়ালিদ হোসেন এবং মো. রাজু বিল্লাহসহ কয়েকজন আহত হন। হামলার সময় বাদীর হাতে থাকা ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের বেসলেট এবং নগদ সাড়ে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এদিকে নগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, ইফতারিতে ছাত্রদল ও যুবদলের মধ্যে মারামারি ঘটনায় তদন্ত চলছে। তদন্ত রিপোর্টের পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এই বিষয়ে মিটিং করার আগেই থানায় মামলা করেছেন যুবদল নেতা। মামলার বাদী নাদিমুজ্জামান রোববার রাতে যুগান্তরকে বলেন, আমরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। যার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, গত শনিবার মামলা থানায় রেকর্ড হয়েছে। এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি।

এদিকে মহানগর ছাত্রদল আহ্বায়কসহ একাধিক নেতাকে জড়িয়ে ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনায় বিএনপির মধ্যকার আওয়ামী এজেন্টদের এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের একাংশ। তারা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, রাজপথে সক্রিয় ছাত্রদল নেতাকর্মীর নামে দায়েরকৃত এ মামলা ভিত্তিহীন ও পাতানো। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে দলীয় কর্মসূচী বাস্তবায়নের পথ রুদ্ধ করতে এ মামলা দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইফতার মাহফিলে হামলা, ৩৪ জনকে আসামি করে মামলা

Update Time : ০৩:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২