নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- Update Time : ০৭:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নূরুজ্জামান ফারুকী :: হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুবিনয় দেব ঘটনাস্থলে মারা যান।স্থানীয়দের সহযোগিতায়, তার পরিবারের লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈদ্রিস আলম থাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। এতে করে সুবিনয় দেব এর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল নবীগঞ্জ-হবিগঞ্জ রোড, তিমিরপুর গ্রামে। নিহত সুবিনয় দেব (২৪) নবীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড, গয়াহরি গ্রামের, মৃত সুনীল চন্দ্র দেব এর বড় ছেলে। সুবিনয় দেব এর মৃত্যু শুনে, গয়াহরি গ্রামে শোকের মাতম চলছে।


























