০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

  • Update Time : ১২:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, দারিদ্র্য আর অভাবের কষাঘাতে জর্জরিত মানবতার আর্তনাদে দেশের আকাশ ভারী হয়ে উঠেছে। এমনি সময়ে পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে গরীব মানুষের কষ্ট অনুভব করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সিলেট মহানগর শ্রমিক মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর নূরে আলা কমিউনিটি সেন্টারে শাখা সভাপতি মাওলানা সেলিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি ডাঃ ফয়জুল হক, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, উলামা সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম। শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিনের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, কোতোয়ালি পূর্ব থানা সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সহ সভাপতি আবু সাঈদ, অফিস সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, নির্বাহী সদস্য মাওলানা সাঈদ মাহবুব সাইমী প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

Update Time : ১২:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২