১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ভার্চুয়ালি দুই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০২:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের মতো সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়ও পুলিশের দুটি মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে। এছাড়াও গৃহহহীন পরিবারকে হস্তান্তর করা হয় জমিসহ বাড়ি। তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ মডেল থানায়ও হেল্পডেস্ক চালু করা হয় ও উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের গৃহহীন সাহেদ মিয়ার পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়। এসময় ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সাকেল) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তজম্মুল আলী তোতা মিয়া। এছাড়াও অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে ভার্চুয়ালি দুই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

Update Time : ০২:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২