১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে তেলের দাম বেশী রাখায় ১০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নূরুজ্জামান ফারুকী :: তেলের দাম বেশী রাখায় হবিগঞ্জের নবীগঞ্জের সয়াবিন তেলের ডিলার ঝুনু পালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ শুক্রবার (৮ এপ্রিল)অভিযান চালান। অভিযানকালে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট থেকে ৫ লিটার তেলে ১০/২০ টাকা অতিরিক্ত রাখায় সয়াবিন তেলের ডিলার ঝুনু পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এস আবু সাঈদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

























