০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • Update Time : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নূরুজ্জামান ফারুকী :: হবিগঞ্জে মাধবপুরে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে মাধবপুর পৌরসভার কাছারিপাড়া ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত উমা রানী বিশ্বাস (৬৫) ওই ওয়ার্ডের সুবাস শীলের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, উমা রানী অনেকদিন যাবত অসুস্থ। আজ শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশে পুকুরে স্নান করতে নামেন। এসময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে স্বজনরা খুঁজে পুকুরের পানিতে ভাসমান অবস্থায়  তার লাশ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। মাধবপুর পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাধবপুরে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

Update Time : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২