০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে মেম্বারসহ আহত ২৫

  • Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ও সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের লোকজনদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে। মনতলা রেলস্টেশন এলাকায় ও কলেজ রোড এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ হয়। এ সময় বাজারের ব্যবাসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, বহরা ইউনিয়নের সাবেক চেয়াম্যান আরিফুল ইসলাম আরিফের সমর্থক নয়ন ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের ছেলে কৌশিকের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউপি সদস্য ফয়সলসহ প্রায় ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে মেম্বারসহ আহত ২৫

Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২