১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের ১৫ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

  • Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য সিলেট জেলার তিন উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলা ইউপিতে মো. মোশাইদ আলী, মোগলগাও ইউপিতে মো. হিরন মিয়া, কান্দিগাও ইউপিতে মো. নিজাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলার সদর ইউপিতে জুনেদ মিয়া, পুর্বপৈলনপুর ইউপিতে মো. শিহাব উদ্দিন, বোয়াজুগ ইউপিতে আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপিতে ছহুল আব্দুল মুমিন, পশ্চিম গৌরীপুর হাজি মো. আমিরুল ইসলাম মধু ও পূর্ব গোরীপুর ইউপিতে হিমশু রঞ্জন দাস, কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলাম পুর ইউপিতে মো মুল্লুক হোসেন, তেলীখাল ইউপিতে নুর মিয়া, ইছাকলস ইউপিতে এখলাছুর রহমান, উত্তর রনি খাই ইউপিতে মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাই ইউপিতে মো. ইকবাল হোসেন ইমাদ। দ্বিতীয় ধাপে সিলেট জেলার এই ১৫টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটের ১৫ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১