ওসমানীনগরে দরিদ্র পরিবারের ৩৩ শিশুকে ফ্রি খৎনা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান
- Update Time : ০৪:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর ভাড়েরা-এর উদ্যোগে দরিদ্র পরিবারের ৩৩ জন শিশুকে ফ্রি খৎনা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা এলাকায় শনিবার সংস্থার কার্যালয়ে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি খৎনা ক্যাম্প সম্পন্ন করা হয়। ফ্রি খৎনা ক্যাম্প পরিচালনা কালে আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ জুবের, মাওলানা ইমদাদুর রহমান, বুরহান উদ্দিন, সভাপতি মাওলানা শাকির আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবুল বাশার, আতিকুর রহমান আংগুর, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আলম শিপন, সহ-সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক আবু তাহের তুহিন, সহ-অর্থ সম্পাদক হাফিজ ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক ফরিদ আহমদ, সদস্য তাইদুল হক, আব্দুল মুমিন, বেলায়েত হোসেন জুনু চৌধুরী, আবু মুসা, সিরাজুল ইসলাম সিজু, লিটু আনাম, সাদেক আহমদ,জামাল আহমদ,পারভেজ আহমদ সহ বিভিন্ন শ্রেণী- পেশান মানুষ উপস্থিত ছিলেন। ফ্রি খৎনা ক্যাম্পে দরিদ্র পরিবারের ৩৩ জন শিশুকে খৎনা করা হয়। এবং তাদেরকে লুঙ্গি, গামছা, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়।





























