০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলাফত মজলিসের শিক্ষা সভায় ঈমান ও আমলে সালেহার শক্তিতে বলিয়ান হয়ে দ্বীন কায়েমের সংগ্রাম চালিয়ে যেতে হবে- অধ্যাপক বজলুর রহমান

  • Update Time : ০৩:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র বাসনা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে নিজেদের জীবনকে গঠন করা। ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ নিজেদের জান ও মাল আল্লাহর জন্য উৎসর্গ করা ছাড়া পরকালীন মুক্তি অর্জন সম্ভব নয়। ঈমান ও আমলে সালেহার শক্তিতে বলিয়ান হয়ে নিরলস ভাবে দ্বীন কায়েমের সংগ্রাম চালিয়ে যেতে হবে।” খেলাফত মজলিস সিলেট মহানগরীর শাহপরান (রহঃ) পূর্ব থানা শাখা আয়োজিত এক শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। থানা শাখা সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক শাহিন আহমদের পরিচালনায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে “ইসলামী আন্দোলনের কর্মীদের ভূমিকা” শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন মহানগরী শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী। মহাগ্রন্থ আলকোরানের দারস পেশ করেন সিলেট মহানগরীর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান। “আমাদের দাওয়াত” বিষয়ে গ্রুপ ডিসকাশন পর্ব পরিচালনা করেন মহানগরীর সমাজকল্যান সম্পাদক ইন্জিনিয়ার শাহজাহান কবির ডালিম। শিক্ষা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, থানা শাখার সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল হক সুফিয়ান, বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-জাবের, থানা নির্বাহী সদস্য কয়েছ উজ্জামান চৌধুরী, শরীফ আহমদ, আলী আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পশ্চিম সভাপতি মাওলানা ফজল আহমদ, সেক্রেটারি মাওলানা ইসলাম হোসেন সোহেল, টুলটিকর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মনসুর আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পূর্ব শাখার সহসভাপতি শওকত আহমদ, সেক্রেটারি হাফেজ মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাফত মজলিসের শিক্ষা সভায় ঈমান ও আমলে সালেহার শক্তিতে বলিয়ান হয়ে দ্বীন কায়েমের সংগ্রাম চালিয়ে যেতে হবে- অধ্যাপক বজলুর রহমান

Update Time : ০৩:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১