খেলাফত মজলিস বড়লেখা উপজেলার তরবিয়তী মজলিস অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যােগে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক ডা. এ এ তাওসিফ৷ উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর,

মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের তথ্য সম্পাদক এম এম আতিকুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা এখলাছুর রহমান। দিনব্যাপী তরবিয়তী মজলিসে কর্মসুচির মধ্যে ছিল দারসে কোরআন, বিষয় ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়াতী বক্তব্য ও দোয়া-মোনাজাত। তরবিয়তী মজলিসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহ-সভাপতি মাওলানা মোতাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, হাফিজ আব্দুল রহিম, মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ৷





























