বালাগঞ্জে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
- Update Time : ০৬:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে হত্যা মামলার আসামী দুই ভাইকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের পর প্রায় একমাস থেকে তারা গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত দুইজনকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের লতিব উল্ল্যাহর ছেলে সুরত আলী (৩৮) ও শামসুজ্জামান (২৬)। বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে বালাগঞ্জ থানার পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কামরুলের ভাই ইমরান মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার এজহারনামীয় আসামী সুরত আলী ও শামসুজ্জামান পলাতক ছিল। অবশেষে পুলিশ তাদেরকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করে আজ শুক্রবার সিলেট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





























