০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক মেয়ের দুই প্রেমিক: ছুরিকাঘাতে বন্ধু আহত

  • Update Time : ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর মদনমোহন পুর খৃস্টানটিলা এলাকায় প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত করিম মিয়া (১৯) কে মুমূর্ষু অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনায় অ্যালেক্সা কোস্টা নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তারা মদনমোহন পুর  খৃস্টানটিলা শ্রমিক এলাকার বাসিন্দা। জানা যায়, খৃস্টান টিলা শ্রমিক লাইনের একটি মেয়েকে দুই বন্ধু পছন্দ করতো। গত বৃহস্পতিবার রাতে করিম এর সাথে বন্ধু অ্যালেক্সা কোস্টা,র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অ্যালেক্সা ধারলো ছুরি দিয়ে করিমের শরীরের বিভিন্ন অংশে এবং মাথায় আঘাত করে। খবর পেয়ে করিম এর স্বজনরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে করিমকে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, মেয়ে সংক্রান্ত ঘটনার জের ধরে এক বন্ধু অন্য বন্ধু উপর হামলা চালিয়েছে। বর্তমানে ছেলেটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত করিম মদন মোহনপুর চা বাগান খৃস্টান টিলা এলাকার বিলাল মিয়ার ছেলে। কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় অ্যালেক্সা কোস্টাকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এক মেয়ের দুই প্রেমিক: ছুরিকাঘাতে বন্ধু আহত

Update Time : ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১