০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী

  • Update Time : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৩ আসনের নতুন সাংসদ নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা)। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বিপ্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের (লাঙ্গল) চেয়ে ৬৫ হাজার ১০১ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে ভোট গণনা শেষে এ ফলাফল পাওয়া গেছে। হাবিবের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭০৫। আর আতিক পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। এদিকে, এমন ফলাফলের পর জয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান আতিক। এর আগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ১৪৯টি কেন্দ্রে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, এ উপনির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্রই ছিল ভোটারশূন্য। দুপুর গড়িয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষের সময়ও ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। এ আসনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা। কেউ কেউ ইভিএমে ভোট দিতে পেরে খুশি হলেও এ পদ্ধতিতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেননি বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী

Update Time : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১