০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায় সংবর্ধনা সমাপ্ত

  • Update Time : ০২:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও ফিরে দেখা ০৩ সমাপন স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার দুপুরে সিলেট শহরের নিকটস্থ রিজেন্ট পার্ক রিসোর্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব পলাশ রঞ্জন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক আলতাফ হোসাইন, প্রভাষক আব্দুন নূর শামিম ও প্রভাষক ইলিজা খানম।কবি মিম সুফিয়ানের সঞ্চালনায় ও হাফেজ মহিউদ্দিন খানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত ৪১জন বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে বলেন, তোমরা গ্রাজুয়েশন শেষ করে বসে থাকলে হবেনা। আগামীর পথে তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। দেশ ও জাতির কল্যাণে তোমরা নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। মহান স্বাধীনতার চেতনাকে ধারন করে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী মুহা. সালমান খালিদ। এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী সুলতান মাহমুদ, আব্দুল কাইয়ূম, রুবেল খান, দিনার মিয়া, দিপালী বেগম, জাফর মিয়া, নুরে আলম, শায়েখ আহমদ ও মাহবুবুর রহমান প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুরমা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায় সংবর্ধনা সমাপ্ত

Update Time : ০২:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ আগস্ট ২০২১