০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো : আতিক

  • Update Time : ১২:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, শ্রমিকরা আমাদের পরম বন্ধু। বিশেষ করে পরিবহন শ্রমিকরা আমাদের সেবা দিয়ে অর্থ উপার্জন করে তাদের পরিবার চালান। তাই শ্রমিকদের সম্মান করতে হবে। আতিক বলেন,  নির্বাচিত হলে পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো। তাদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবো। আসন্ন উপ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিতে পরিবহন শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি। রোববার মোগলাবাজার এলাকার বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, জাতীয় যুব সংহতির যুগ্ন আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফয়জুর রহমান ফয়েজ, জাতীয় পার্টির প্রবীণ নেতা সুনা মিয়া মেম্বার, সাহিদ আহমদ, আল মনসুর প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচিত হলে পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো : আতিক

Update Time : ১২:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ আগস্ট ২০২১