০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থই আসল নয় : কাজী জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৪:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
কেন জানি মানুষ দিন দিন অমানুষ হতে যাচ্ছে,
আত্মীয়তা সম্পর্ক ভুলে অর্থের কাছে জিম্মি হচ্ছে।
বুঝতে হবে অর্থই আসল নয়,
পরকালে হতে হবে সফলময়।
দুনিয়াবী জীবনে অর্থের প্রয়োজন হয়,
কাউকে আঘাত করে অর্থ উপার্জন নয়।
দুনিয়াবী জীবন সাময়িক সময়,
পরকালের জন্য জীবন সুন্দর করতে হয়।
টাকা করি গাড়ী বাড়ী সবই পরে রয়,
সাময়িক সময়ের জন্য কিছু প্রয়োজন হয়।
মানুষের প্রতি মানুষের সম্পর্ক ভালবাসায় রয়,
কাউকে কষ্ট দিয়ে আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ নয়।
লেখক: কাজী ও সাংবাদিক, দক্ষিণ সুনামগঞ্জ।




























