১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাকে ভাবায় : সৈয়দ শাহনুর আহমেদ
- Update Time : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অর্জনের খাতায় লিখিত যত স্মৃতি
ভেসে বেড়ায় রিক্ত হৃদয়ের আশপাশে
অন্ধ নিশিতে যেমন জোনাকির আলো
যৎ সামান্য পথ খুঁজি নিঃশ্বেষে।
চির সুখীরা ভুলেও জানেনা তারা
ব্যথীতের ব্যথায় থাকে কতো বেদন
অব্যক্ত দুঃখে অধীর কাতর এ মন
দৃষ্টিতে বৃষ্টি ঝরা কান্না যেমন।
ঘন্ ঘন ক্ষণে বারে বারে দেখি
প্রকৃতির বহমান যতো সব ক্রুধ।
কেঁপে কেঁপে উঠে হৃদয় বাদ্যযন্ত্রে
পাপীদের হয়না যে অপরাধ বোধ।
ধনীকরা নিরবধি খোঁজে অনাবিল সুখ
দৈন্যরা লড়ে বাঁচার তরে পেটের ভুখ
গরীবের ঘরে রান্না হয়না একবার
দৌলতির টেবিলে থাকে হরেক রখম খাবার।
ভঙ্গুর পৃথিবীতে মানবতা বড় অসহায়
কভু কি পাবে সকলে সমতা এ-ধরায়
একবিংশ শতাব্দেও যদি হয় না উপায়
আর কবে হবে আমাকে ভাবায়।
কবি: যুক্তরাজ্য প্রবাসী: গ্রাম সৈয়দপুর (বুধরাইল), জগন্নাথপুর, সুনামগঞ্জ।



















