১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৯:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ দেড় কেজি গাঁজাসহ আব্দুল হামিদ নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১৪ জুন) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত আব্দুল হামিদ (৬২) পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পশ্চির্ম জাহিদপুর গ্রামের আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাঁজা এর ব্যবসা করে আসছে। সোমবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন চন্দ্র সরকার ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে আব্দুল হামিদকে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশী করে দেড় কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে পুলিশ।




























