সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিব
- Update Time : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ আসনের আগামী উপ-নির্বাচনে নৌকার মাঝি মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। শনিবার (১২ জুন) সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ তাকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করা হয়। এসময় এতে সভাপতিত্ব করেন সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ সভায় সিলেট-৩ আসনসহ আরও দুটি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়। অন্য আসন দুটি হলো ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।




























